৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ব্যবসায়ী সমিতি ও জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন সালমা আখতার জাহান।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিযোগিতা আইন-২০১২ এবং প্রতিযোগিতা কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সালমা আখতার জাহান বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান সরকারের ব্যবসা-বাণিজ্যবান্ধব যুগোপযোগী নীতি ও কৌশল অনন্য ভূমিকা পালন করছে। প্রতিযোগিতা আইন-২০১২ গ্রহণের পর থেকে ব্যবসা-বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হয়েছে। সেই লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   রোনালদোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি

সভায় প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থাপিত মূল প্রবন্ধে এই আইনের বিভিন্ন ধারা, কমিশনের দায়িত্ব, ক্ষমতা এবং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা হয়েছে।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মহিনুল হাসান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আশিক জামানসহ জেলার বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   গোপনে জ‌মি-সম্পদ বি‌ক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ, কেউ কিনবেন না: ‌গভর্নর

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী বিভাগীয় কনজিউমার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST