১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : আমবাগান থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকাণ্ডের পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন, তার মোবাইলও বন্ধ। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

স্থানীয়রা জানান, সাদেক ও কামাল দুজনই মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাতাল অবস্থায় সাদেক তার সৎ ভাইকে গালিগালাজ করেছিলেন বলে জানা গেছে, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST