৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, শিক্ষকসহ গ্রেফতার ২

বাগমারা প্রতিনিধি : বাগমারায় পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মচমইল ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের প্রদর্শক মাধাইমুড়ি গ্রামের জালাল উদ্দিন এবং মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আইয়ুব আলী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, চলতি বছরের জুন মাসে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুস্তাকিন হোসেন ওই পদে নিয়োগ পাওয়ার আশায় আবেদন করেন। বিষয়টি জানার পর তার প্রতিবেশী মচমইল ডিগ্রি কলেজের প্রদর্শক জালাল উদ্দিন তাকে নিয়োগ পেতে সহায়তা করবেন বলে জানান। পুলিশ বিভাগে তার পরিচিত লোকজন রয়েছে এবং তাদের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের শতভাগ নিশ্চয়তা দিয়ে ১৮ লাখ টাকা দাবি করেন জালাল ও আইয়ুব আলী। এ জন্য তারা মুস্তাকিন হোসেনের কাছে ফাঁকা চেক দাবি করেন। নিয়োগ পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে দুই জনসহ গ্রেপ্তার ১৬

প্রলোভনে পড়ে ওই তরুণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মচমইল শাখার দুইটি ফাঁকা চেক দেন। এদিকে নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে নিজের যোগ্যতায় কৃতকার্য হন বলে দাবি করে চাকরি প্রার্থী মুস্তাকিন হোসেন চেক ফেরত চান। প্রতারক জালাল উদ্দিন ও আয়ুব আলী চেক ফেরত দিতে টালবাহানা শুরু করেন এবং মুস্তাকিন হোসেনকে ভয়ভীতি প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ মোট গ্রেপ্তার ২৬

এই ঘটনায় প্রতারিত মুস্তাকিন হোসেন বুধবার রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিন ও আইয়ুব আলীকে গ্রেফতার করে। এ সময় জালাল উদ্দিনের কাছ থেকে নয় লাখ টাকার একটি চেকও উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার জালাল উদ্দিন ও আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST