১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন: তবে দাম বাড়তি

স্টাফ রিপোর্টার : চড়া দাম ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না বিক্রেতারা।আর সর্বনিম্ন আড়াইশ গ্রাম ইলিশ কিনতে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে অন্তত ৪০০-৫০০ টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছবাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

আরও পড়ুনঃ   আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড নায়ারের

ব্যবসায়ীরা জানান, আজ থেকে টুকরো ইলিশ মাছ পাবে ক্রেতারা। তবে পিছ হিসেবে নয় বরং তার জন্য সর্বনিম্ন ২৫০ গ্রাম মাছ কিনতে হবে তাদের। ইলিশ কেটে বিক্রির ফলে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে টুকরো ইলিশ।

এদিকে ক্রেতাদের অভিযোগ টুকরো ইলিশ পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। যার ফলে অনেক ক্রেতা ইলিশ কেনার আশায় বাজারে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে চরম ভোগান্তিতে পরছে অনেকেই।

আরও পড়ুনঃ   জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

অন্যদিকে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের কর্তৃপক্ষ বলছেন, অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ১ টুকরো ইলিশ মাছ বিক্রির নির্দেশ দিলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সে নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST