২৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে আহত ১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর আনসার ক্যাম্প এলাকার নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবক পরকীয়ায় জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাদিম মাহমুদ বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত (শনিবার) রাত ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   নাটোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শামিম। এরই জেরে গত রাতে শামিম মোবাইল ফোনে কল করে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় শামিম।

আরও পড়ুনঃ   সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর, অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

তাৎক্ষণিক মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটকে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৪

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৫

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৬

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৭

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৮

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১০

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৩

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৬

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৭

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৮

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৯

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST