২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ।

এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, “ইরান যুদ্ধ চাইছে না। কিন্তু যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি যুদ্ধ বাঁধে, কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি এক মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

হরমুজ প্রণালী এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপ্লবী গার্ড প্রধান বলেছেন, “ইরান পুরোনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছে। এতে করে সেখানে সামুদ্রিক, আকাশ এবং পানির নিচে চলাচল করে সবকিছু ইরানের সার্বক্ষণিক নজরে রয়েছে।”

এছাড়া অন্য দেশের পতাকা ব্যবহার করে বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে কি না সে সিদ্ধান্তও ইরান নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করলে সেটি থেকে তাদের লাভবান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, “বিশ্ব অর্থনীতি ভুগবে ইরান চায় না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে যুদ্ধ শুরু করবে তাদের সেখান থেকে লাভবান হতে দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ   নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ‘প্রস্তুত’ ইউরোপের ৭ দেশ

তিনি বলেছেন তাদের যেসব প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ডকে ইরানে হামলার জন্য ব্যবহারে অনুমতি দেবে সেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবেন তারা।

এছাড়া ইরানের আরও অজানা সামরিক সক্ষমতাও আছে বলে দাবি করেছেন তিনি। যা যথাযথ সময়ে প্রকাশ করা হবে।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST