১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মে দিবসে রাজশাহী শিক্ষা বোর্ডের স্যালাইন, ক্যাপ ও পানি বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চল জুড়ে সপ্তাহব্যাপী তীব্র দাবদাহ চলছে। এতে দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহে দিশেহারা ও তৃষ্ণার্ত এসব মানুষের মাঝে রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে বুধবার (১ মে) সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি তুলে দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। মে দিবস উপলক্ষে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি, একটি করে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সনাক, রাজশাহী’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

এর আগে, ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে

রাজশাহী শিক্ষা বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা বোর্ড অফিসে এসে শেষ হয়।

এসময় তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে খাবার স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি পান করতে পারায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ।

এবিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম সোনার দেশকে জানান,

রাজশাহী অঞ্চলে সপ্তাহব্যাপী অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এই অসহ্য গরমে একটু স্বস্তি পেতে নিম্ন আয়ের মানুষ ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়ও পান করে বিভিন্ন ধরনের জটিলতা রোগে আক্রান্ত হচ্ছেন। এই অসহায় মানুষের কথা চিন্তা করে রাজশাহী শিক্ষা বোর্ড উদ্যোগে স্যালাইন, ক্যাপ ও সুপেয় পানি বিতরণ হচ্ছে।

আরও পড়ুনঃ   ১০০ বছর পর প্যারিসে অলিম্পিক, নদীতে ঐতিহাসিক উদ্বোধন

তিনি আরো জানান, মে দিবস উপলক্ষে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি, একটি করে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকসহ শিক্ষা বোর্ড পরিবারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. হুমায়ন কবীর লালু ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST