২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মহাসড়কে শিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ, পিছলে সাংবাদিক গুরুতর আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের উপর যান বাহনের চাপায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা শিয়ালের দেহাংশে পিছলে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে এক সাংবাদিক। এতে গুরুতর আহত হয় সে। আহত সাংবাদিকের নাম রতন আলী (২৬)। সে দৈনিক আমার সময় পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। সোমবার রাত ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার আগ্রান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক রতন আলী জানান, পেশাগত কাজ সেরে রাতে মোটরসাইকেলে মানিকপুরে নিজ বাড়ি ফেরার পথে শিয়ালের ছিন্নবিচ্ছিন্ন দেহাংশের উপর মোটরসাইকেলের চাকা পড়লে তাতে পিছলে মহাসড়কের উপর ছিটকে পড়ি। পরে আহত অবস্থায় মোবাইল ফোনে সহকর্মীদের জানালে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক রতন আলী আরও জানায়, হাসপাতালটির কর্ণধার নাটোর-৪ (বড়াইগ্রাম গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী খবর পাওয়া মাত্র হাসপাতালে ছুটে আসেন ও নিবিড় চিকিৎসা সেবা প্রদানের সব ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা জানান, রাতে শিয়াল মহাসড়কের এপাশ থেকে অপর পাশে যাওয়ার সময় কোন একটি যানের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পরে ওই মৃত শিয়ালের দেহ অন্যান্য যানের চাকায় মহাসড়কের আশেপাশে ছড়িয়ে গেলে তাতে পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয় এবং এতে সাংবাদিক রতন মোটরসাইকেল সহ দুর্ঘটনার শিকার হন। তবে তার অবস্থা আশংকামুক্ত।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলিমুল ইসলাম জানান, শিয়াল মরে মহাসড়কে পড়ে আছে জানতে পারলে তা তাৎক্ষণিক অপসারণের ব্যবস্থা করতে পারতাম। পরে সাংবাদিক দুর্ঘটনার শিকার হয়েছেন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST