৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে সেরা শার্শার ইউএনও নির্বাচিত ডা. কাজী নাজিব হাসান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।

সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের মনিটরিং সেল সেরা ১০ জন উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করে। এ তালিকায় যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ১৭১% পারফরম্যান্স স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার ফুলতলার ইউএনও তাসনিম জাহান (১৬৩%), আর তৃতীয় স্থান অধিকার করেছেন মাগুরার শালিখার ইউএনও মো. বনি আমিন (১৪২%)।

আরও পড়ুনঃ   তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন

ডা. কাজী নাজিব হাসানের এই সাফল্যে শার্শাবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনও মহোদয়কে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী

শার্শার ইউএনও ডা. কাজী নাজিব হাসানের এই কৃতিত্ব শুধু প্রশাসনিক সাফল্য নয়, বরং এটি জনগণের সেবায় দায়িত্বশীলতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST