১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ভয়ংকর পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বললেন খামেনি

অনলাইন ডেস্ক : ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিবৃতিতে তেলআবিবকে তেহরানের ভয়ংকর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে খামেনি বলেছেন, ‘আমাদের দেশের দিকে নোংরা ও রক্তাক্ত হাত বাড়িয়েছে জায়নবাদীরা। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবার তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিজেদের শয়তানি প্রকৃতির প্রকাশ ঘটাল। তাদের এর শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামি প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জায়নবাদীদের ছেড়ে দেবে না। শত্রুদের হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইনশা আল্লাহ তাঁদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।’

আরও পড়ুনঃ   বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

এ সময় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ‘ইরানে হামলা চালিয়ে জায়নবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করে নিয়েছে। নিঃসন্দেহে সেই পরিণতি তাদের ভোগ করতে হবে।’

খামেনির এই বিবৃতি প্রকাশের আগেই সব স্কুল-কলেজ-অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে হামলা চালানোর পরপরই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল।

আরও পড়ুনঃ   কড়া বার্তা দিলেন এরদোয়ান

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রয়োজন অনুযায়ী দেশের প্রতিরক্ষানীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হবে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের সব অঞ্চলকে পূর্ণমাত্রার সক্রিয় অবস্থা থেকে প্রয়োজনীয় মাত্রার সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST