১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

“ভালো থেকো, বিয়ে করে নিও” বার্তা রেকর্ড করে তরুণীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক : ফোনে প্রেমিকের উদ্দেশে অডিও রেকর্ড করে আত্মহত্যা করেছেন এক তরুণী। পরে তার ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে কোনও সুইসাইড নোট পাওয়া না-গেলেও তরুণীর ফোন ঘেঁটে অডিও বার্তা উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

আর এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন। কয়েক বছর আগে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পর নিজের বোনের সঙ্গে থাকতেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বনসকাঁথা জেলার পালানপুরে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম রাধা ঠাকোর। ২৭ বছর বয়সী রাধা একটি বিউটি পার্লার চালাতেন। কয়েক বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে বোনের পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তার কোনও প্রেমের সম্পর্কের কথা পরিবারের লোকজনের জানা ছিল না, পুলিশের কাছে তেমনটাই দাবি করেছেন রাধার বোন।

আরও পড়ুনঃ   টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি

আত্মহত্যার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগপত্রে মৃতের বোন জানিয়েছেন, গত রোববার রাতে পার্লার থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলেন রাধা। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির লোকজনই পরে তার ফোন ঘাঁটেন। সেখানে রেকর্ড করে রাখা অডিও বার্তা পান তারা। সেগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।

অবশ্য কার উদ্দেশে তিনি এসব কথা বলে গিয়েছেন তা জানেন না তার পরিবারের লোকজন। অচেনা ওই ব্যক্তির বিরুদ্ধেই তার বোন থানায় অভিযোগ দায়ের করেছেন।

এনডিটিভি বলছে, পুলিশ ওই তরুণীর আত্মহত্যার কারণ এবং কেন তিনি তার অডিও-ভিডিওগুলোতে ক্ষমা চেয়েছিলেন তা জানার চেষ্টা করছে। তার শেষ রেকর্ড করা কথোপকথনে রাধাকে লোকটির কাছে একটি ছবি চাইতে শোনা যায়। তার পরিবার বলেছে, তিনি লোকটির কাছে একটি ছবি চেয়েছিলেন, কিন্তু সে তা পাঠাচ্ছিল না। রেকর্ড করা কলে তাকে বলতে শোনা যায়, “দেখো, সাতটার মধ্যে ছবি না পেলে কী হয়।”

আরও পড়ুনঃ   পাঁচ মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতার বাড়িতে হামলার হুমকি

এদিকে মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওগুলোর একটিতে তিনি তার প্রেমিকের কাছে ক্ষমাও চেয়েছিলেন। সেখানে তাকে বলতে শোনা গেছে, “আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না জিজ্ঞেস করেই আমি ভুল পদক্ষেপ নিচ্ছি। দুঃখ করো না, ভালো থাকো, জীবন উপভোগ করো এবং বিয়ে করে নিও। ভাববেন না যে আমি আত্মহত্যা করে মারা গেছি। আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ভালো থাকলে, আমার আত্মা শান্তি পাবে। আমি কাজ এবং জীবন নিয়ে বিরক্ত, তাই এই পদক্ষেপ নিচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৩

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৪

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৫

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৬

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৭

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৮

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৯

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

১০

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১১

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৩

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৫

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৬

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৭

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৮

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৯

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST