১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে দায়ের করা এক মামলার আসামীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেফতার

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্টযাত্রী আবুল কালাম আজাদ বহির্গমন ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিকাল আড়াইটার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ   শার্শা সাতমাইল-গোগা সড়ক : কাজ বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে ফের ঢালাই

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST