৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

অনলাইন ডেস্ক : দেখতে দেখতে শেষ হতে চলল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। শিরোপা নির্ধারণী ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্টের। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

আইপিএলেল মেগা ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। স্টার স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে বেঙ্গালুরু। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল তারা। অন্যদিকে দুই নম্বরে থেকে এবারের গ্রুপ পর্ব শেষ করে শুভমান গিলের গুজরাট টাইটান্স। দুদলের পয়েন্ট ছিল সমান ১৮। তবে নেট রানরেটে এগিয়ে থাকার কারণে শীর্ষে থাকেন বিরাট কোহলিরা।

আরও পড়ুনঃ   নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

দুদলই টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামে তারা। সেই ম্যাচে বেঙ্গালুরুর সঙ্গে পেরে উঠেনি টাইটানিয়ানরা। দলনেতা রজত পাতিধরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস।

পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পায় গুজরাট টাইটান্স। সেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পায় রাজস্থান রয়্যালসকে। সেই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান করে রাজস্থান। জবাবে দলনেতা শুভমান গিলের সেঞ্চুরিতে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে গুজরাট।

আরও পড়ুনঃ   নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

আইপিএলের ইতিহাসে এর আগে মোট চারবার ফাইনাল খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম তিনবার ফাইনাল খেলেও জিততে পারেনি শিরোপা। অতপর আইপিএলের গেল আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় তারা। এদিকে আগে দুই বার ফাইনাল খেলেছে গুজরাট। শিরোপা জিতেছে একবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST