৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতির সাথে শুভেচ্ছা ও বিনিময় সভা

আরিফুল ইসলাম, রাজশাহী : অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার দুপুর ১২:৩০টায় বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহীর ম্যানেজিং কমিটির সম্মানিত নতুন সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের নতুন পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী জনাব মোঃ হাবিবুর রহমান ভূইয়ার সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল জলিল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম ও বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান চিকিৎসক ডা: মো: মির্জা বেগ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা

জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া খাদ্য মাইক্রোবায়োলজি, নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং পুষ্টি বিষয়ে একজন বিশিষ্ট গবেষক। ভূঁইয়া খাদ্যের পুষ্টির অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি শেলফ লাইফ বাড়ানোর লক্ষ্যে অভিনব সংরক্ষণ কৌশল তৈরিসহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করেছেন। তাঁর গবেষণা বাংলাদেশে খাদ্যবাহিত রোগ কমাতে খাদ্যবাহিত রোগজীবাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ উদ্বেগ সমাধানের জন্য কাজ করেছেন।

আরও পড়ুনঃ   ব্যাংকে প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ গ্রাহক

উক্ত মতবিনিময়কালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং নতুন সভাপতি বিষয়গুলো মনোযোগ সহকারী শুনেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

৩

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৬

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৭

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৮

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৯

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১০

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১৪

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১৫

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৬

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST