১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

আরিফুল ইসলাম, রাজশাহী: আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে “বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা-২০২৪” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বিসিএসআইআর-এর সাথে অংশীজনদের সম্পর্ক উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিল্প প্রতিষ্ঠানসমূহকে দেশিয় প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করার প্রতি আহ্বান জানান। দর্শকশ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিগণ, শিল্পোদ্যেক্তাগণ এবং সাংবাদিকবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আহসান হাবীব। তিনি তাঁর বক্তব্যে সংক্ষেপে বিসিএসআইআর-এর বিগত সময়ের অর্জনসমূহ আলোকপাত করেন। এছাড়াও আন্তর্জাতিকমানের গবেষনাগার, দক্ষ জনবল বিশেষভাবে প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের দিকে বিসিএসআইআর-এর কাজ করার বিষয়টির গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. আহসানুর রাব্বী রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কর্মকান্ড, উদ্ভাবিত প্রযুক্তি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত আর্টিকেলের ধারাবাহিক উন্নয়ন এবং জনকল্যাণে পরিচালিত কর্মকান্ড তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সম্মানিত সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যবহুল মতামত উঠে আসে। সম্মানিত অতিথিবৃন্দের প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন বিসিএসআইআর-এর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান। পাশাপাশি তিনি উত্তর অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি এবং ফল চাষের রপ্তাহির অগ্রগামী করার জন্য আন্তর্জাতিক মান সম্পন্ন এক্রিডিটেড ল্যাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন। কৃষি উপজাত থেকে অত্র গবেষনাগারে আবিষ্কৃত শিল্পপণ্যের কাঁচামাল, গবাদিপশুর খাদ্য, হাসমুরগির খাদ্য, মৌসুমি ফল সংরক্ষণের উপায়, ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি বিষয়ক প্রযুক্তি যেগেুলো দেশের অর্থনীতিতে অবদান রাখতে উপযোগী দর্শক-শ্রোতা ও শিল্পোদ্যক্তাদের প্রশংসা পায়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ড. মো. সেলিম খান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST