২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা

আরিফুল ইসলাম : অদ্য ২৯ অক্টোবর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), রাজশাহী গবেষণাগারে “বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা-২০২৫” আয়োজন করা হয়।

আয়োজনের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (উন্নয়ন), মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, সদস্য (অর্থ), বিসিএসআইআর এবং মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী, সচিব, বিসিএসআইআর।

দর্শক শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিগণ, শিল্পোদ্যেক্তাগণ এবং সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ তাঁর বক্তব্যে বিসিএসআইআর এর সাথে অংশীজনদের সম্পর্ক উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি ‍শিল্প প্রতিষ্ঠানসমূহকে দেশিয় প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করার প্রতি আহবান জানান। বিশেষ অতিথি সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর, কৃষি উপজাত থেকে অত্র গবেষণাগারে আবিষ্কৃত শিল্প পণ্যের কাঁচামাল, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ অতিথি সদস্য (অর্থ), বিসিসআইআর, তাঁর বক্তব্যে বলেন, এই মত বিনিময় সভার মাধামে দেশীয় সম্পদের মান উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখবে । বিশেষ অতিথি, সচিব, বিসিএসআইআর, তাঁর বক্তব্যে তিনি সংক্ষেপে বিসিএসআইআর-এর কার্যক্রমের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নাজিম উদ্দিন আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনি সকল অংশীজনকে আজকের কর্মশালায় স্বাগত জানান। উক্ত মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোছাঃ শারমিনা ইয়াসমিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তাঁর প্রবন্ধে তিনি বিস্তারিতভাবে রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্ভাবিত প্রযুক্তি ও প্রণালী, প্রদত্ত বিশ্লেষণমূলক সেবা, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের ধারাবাহিক অগ্রগতি, থিসিস শিক্ষার্থীদের তত্বাবধায়ন এবং জনকল্যাণে পরিচালিত কার্যক্রম উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ   কোপার ফাইনাল ও ডি মারিয়ার বিদায়, যা বলছেন মেসি

উন্মুক্ত আলোচনায় সম্মানিত সকল অংশীজন স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যবহুল মতামত উঠে আসে। বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভুঞাঁ সন্মানিত অতিথিবৃন্দের প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন এবং পাশাপাশি তিনি আন্তর্জাতিক মান সম্পন্ন এক্রিডিটেড ল্যাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন। কৃষি উপজাত থেকে এই গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি যেমন শিল্পপণ্যের কাঁচামাল উৎপাদন, মৌসুমি ফল সংরক্ষণের কার্যকর উপায়, এবং ভিটামিনসমৃদ্ধ নানাবিধ ফুড সাপ্লিমেন্ট তৈরির প্রযুক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি একবিংশ শতাব্দীতে বিজ্ঞান গবেষণার মাধ্যমে দেশের শিল্পায়ন, নগরায়ন, উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঞাঁ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

১

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

২

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৫

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৬

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৭

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৮

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১২

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৭

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৮

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST