২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

অনলাইন ডেস্ক : বহুদিনের প্রেমের পর গত বছর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকেই বিয়ে করেন সোনাক্ষী সিনহা। জাহির-সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের একান্ত ঘনিষ্ঠরা। যদিও এই বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। গুজবও ছড়িয়েছিল, মেয়ের ভিন্নধর্মী জাহিরকে বিয়ের সিদ্ধান্তে মোটেও খুশি নন তার অভিনেতা-রাজনীতিবিদ বাবা শত্রুঘ্ন সিনহা।

শোনা যায়, এটা নিয়ে নাকি তাদের ‘রামায়ণ’-এ ঝড় বয়েছিল। যদিও গুঞ্জন উড়িয়ে শেষপর্যন্ত মেয়ের বিয়েতে হাজির ছিলেন শত্রুঘ্ন সিনহা। তবে বোনের বিয়েতে ছিলেন না সোনাক্ষীর দুই ভাই লব ও কুশ।

অনেকেরই কৌতুহল সোনাক্ষী কি চুপিচুপি জাহিরকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছেন? তবে ভিনধর্মে বিয়ে, বিতর্কে নিয়ে সরাসরি এতদিন মুখ খোলেননি সোনাক্ষী সিনহা। অবশেষে এনিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা।

আরও পড়ুনঃ   শুটিংয়ে সুস্মিতাকে স্পর্শের সময় নিয়ন্ত্রণ হারান অভিনেতা

এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমরা ধর্ম নিয়ে কখনও ভাবিনি। আমরা দুজন মানুষ একে অপরের প্রেমে পড়েছিলাম, যারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, আর আমরা ঠিক এটাই করেছি। এই বিয়েতে কেউ কারও ধর্ম একে অপরের ওপর চাপিয়ে দেয়নি। সে তার ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি, আমিও আমার ধর্ম ওর ওপর চাপিয়ে দিচ্ছি না। আমরা কখনও ধর্ম নিয়ে আলোচনাও করি না। আমরা এটা নিয়ে ভাবিও না। বরং আমরা একে অপরের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতিকে শ্রদ্ধা করি। সে তার ধর্মের রীতিনীতি মেনে চলি, আর আমি আমার।’

সোনাক্ষীর কথায়, ‘ও আমার বাড়িতে দীপাবলির পুজার সময় এসে বসে। আমিও ওদের নিয়াজের সময়ে উপস্থিত থাকি। আমরা একে অপরের পরিবারকেও সম্মান করি। আর এটাই তো হওয়া উচিত।’

আরও পড়ুনঃ   ইত্যাদি এবার শেরপুরের ইকোপার্কে

সোনাক্ষী বলেন, ‘ধর্মান্তরিত প্রশ্নই ওঠে না। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই যথেষ্ঠ ছিল। তাই নয় কি! আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছি। আমি হিন্দু, ও মুসলিম, আমরা কেউই কখনও কাউকে ধর্মান্তরিত হওয়ার কথা বলি নি। বিষয়টি খুব সাধারণ।’

সোনাক্ষী যখন তার বাবাকে বলেছিলেন যে তিনি তৎকালীন প্রেমিক জহিরকে বিয়ে করতে চান, শত্রুঘ্ন সিনহার কী প্রতিক্রিয়া ছিল? সেই উত্তরও দিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রীর কথায়, শত্রুঘ্ন সিনহা ভীষণই শান্ত এবং পরিপক্ক একজন মানুষ। তার কাছে তার মেয়ের আনন্দই সবথেকে বড়। তিনি সোনাক্ষী এবং জাহিরকে ‘জীবনে নিজেদের মতো করে এগিয়ে যাও’। প্রসঙ্গত বিয়ের আগে সোনাক্ষী ও জাহির দীর্ঘ ৭ বছর ডেট করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST