১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের দুই মাসেই সুখবর দিলেন অ্যামি জ্যাকসন

অনলাইন ডেস্ক : বিয়ের দুই মাস পরেই সুখবর দিলেন ইংলিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন ও তার স্বামী ‘গসিপ গার্ল’ খ্যাত এডওয়ার্ড জ্যাক পিটার ওয়েস্টউইক। অর্থাৎ, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অ্যামি। সম্প্রতি সামাজিক মাধ্যমে অ্যামির বেবিবাম্পের ফটোশুট শেয়ার করে এই সুসংবাদ ভাগ করে নিলেন তারা।

সামাজিক মাধ্যমে এমনিতেও অ্যামিদের ছবি দেখে বোঝা যায় অভিনেত্রী গর্ভবতী। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘যাত্রা সবে শুরু।’

আরও পড়ুনঃ   ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

অ্যামি এর আগেও এক সন্তানের মা হয়েছেন। তার প্রথম সন্তানের বয়স এখন পাঁচ বছর। অভিনেত্রীর প্রথম স্বামী জর্জের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। এরপর পুত্র সন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী।

বিবাহ বিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এডওয়ার্ডের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যামি। দুই বছর সম্পর্কে থাকার পর দ্বিতীয়বারের মতো সংসার শুরু করেন।

আরও পড়ুনঃ   শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যামি। ২০১২ সালে বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেন। প্রথম সিনেমায় অভিনয় করার সূত্রে বলি অভিনেতা প্রতীক বব্বরের কাছাকাছি চলে আসেন। ২০১১ সালে সম্পর্কে জড়ালেও এক বছর কাটছে না কাটতেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST