২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিপাশাকে দেখে হতবাক নেটদুনিয়া!

অনলাইন ডেস্ক : সন্তান হওয়ার পর বেশিরভাগ নারীর শরীরেই বেশ কিছু পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত স্থূলতা। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- প্রায় প্রত্যেক তারকাদেরই দেখা গেছে মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে। তবে অভিনেত্রী বিপাশা বসুর এমনই স্থূলতার একটি ছবি ভাইরাল, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মাঝে।

সন্তান প্রসবের পর বিপাশা বসুর ওজন বেড়েছিল ঠিকই। কিন্তু সামাজিক মাধ্যমে অভিনেত্রীর নিয়মিত সক্রিয় থাকার কারণে অনুরাগীরা জানেন, তিনি সেই ওজন কমিয়ে ফেলেছেন। কিছুদিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তারই মাঝে অভিনেত্রীর মোটা হয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা অবাক বনে যান অনুরাগীরা।

আরও পড়ুনঃ   ঈদে মেকআপ ছাড়া ধরা দিলেন রুনা খান

সম্প্রতি কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। আর সঙ্গেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন।

বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যও ধেয়ে আসছিল অভিনেত্রীর দিকে। তবে অনেকে তার পাশেও দাঁড়িয়েছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।’

আরও পড়ুনঃ   ভূমিকম্পের কাঁপন তারকা অঙ্গনে, দেশবাসীর জন্য প্রার্থনা

বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

অপরাজিতা বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST