১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিদায়ী ইনিংসে সেঞ্চুরি হলো না সাউদির, থামলেন ৯৮-এ

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেটের বয়স প্রায় দেড়শ বছর। এতগুলো দিনে অনেকেই খেলেছেন জেন্টেলসম্যান গেইমের বনেদি ফরম্যাটে। তবে তাদের মাঝে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম আর অ্যাডাম গিলক্রিস্টের নামটা একটু আলাদা করেই উচ্চারিত হবে সবসময়। টেস্ট ক্রিকেট যেখানে ধৈর্য্যের খেলা, সেখানেই ১০০ ছক্কা হাঁকিয়েছেন এই তিনজন।

ছোট এই ক্লাবে প্রবেশের সুযোগ ছিল আরও একজনের জন্য। তিনি নিউজিল্যান্ডের টিম সাউদি। একজন পরিপূর্ণ বোলার হয়েও যিনি গিয়েছিলেন সেঞ্চুরি খুব কাছাকাছি। হ্যামিলটনে নিজের শেষ ইনিংসটা যেদিন খেলতে নেমেছেন তখন তার নামের পাশে ৯৮টি ছক্কা। একজন বোলার হয়েও এমন রেকর্ড তার জন্য বিশেষ কিছুই বটে।

লক্ষ্য ছিল ছক্কার সেঞ্চুরি। তবে হলো না সেটা। জ্যাকব বেথেলের বলে আউট হয়েছেন সাউদি। ১০৭ টেস্টে ১৫৬ ইনিংসে ৯৮ ছক্কা হাঁকিয়েই তুলে রাখলেন নিজের ব্যাটটা। বিদায়ী ইনিংসে করেছেন ২ রান। তবে ততক্ষণে হ্যামিলটনে ম্যাচ জয়ের মতো পুঁজি হয়ে গেছে নিউজিল্যান্ডের। আগের দিনই ৩৪০ রানের লিড ছিল তাদের। কেইন উইলিয়ামসনের ৩৩তম টেস্ট সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সামনে তারা দিয়েছে ৬৫৮ রানের বিশাল টার্গেট।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএসটিআই’র এর উদ্যোগে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কা সাউদিরই ছিল। তিনি অবসর নেয়ার পর সেটা চলে যাবে রোহিত শর্মা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছে। এই দুজনের ব্যাট থেকে টেস্ট ফরম্যাটে এসেছে ৮৮টি ছক্কা। এরপরেই আছেন ঋশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। তাদের ছক্কা ৬৮টি করে। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা তামিম ইকবালের। সাদা পোশাকে তিনি হাঁকিয়েছিলেন ৪১ ছয়।

হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৩৪৭। স্যান্টনারের ৭৬ আর টম ল্যাথামের ৬৩ রানের পর উইল ইয়াং এবং কেইন উইলিয়ামসনের ৪০ পেরুনো দুই ইনিংস দিয়েছিল বলার মতো পুঁজি। এরপরেই ব্যাট করতে নেমে ইংল্যান্ড দেখেছে ভরাডুবি। জো রুটের ৩২ ছাড়া আর কেউ ত্রিশের কোটায় যেতেই পারেননি এদিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান বেন স্টোকসের। আর ওলি পোপ করেছেন ২৪।

আরও পড়ুনঃ   তিন আঙুলে ‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা
১৩৩ – বেন স্টোকস, ইংল্যান্ড (১৯৮ ইনিংস)
১০৭ – ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ড (১৭৬ ইনিংস)
১০০ – অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়া (১৩৭ ইনিংস)
৯৮ – টিম সাউদি, নিউজিল্যান্ড (১৫৬ ইনিংস) ও ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ (১৮২ ইনিংস)
৯৭ – জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা (২৮০ ইনিংস)

ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। নিউজিল্যান্ডের লিড ২০৪ রানের। দ্বিতীয় ইনিংসে এরপর ব্যাট করারই সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। উইল ইয়াং ও ড্যারিল মিচেলের ৬০ রানের পাশাপাশি ১৪৯ রান করেছেন কেইন উইলিয়ামসন।

তাতেই ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৬৫৮। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ১৮ রানেই দুই উইকেট খুইয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। নিজের শেষ ইনিংসে বল করতে এসে উইকেট পেয়েছেন টিম সাউদি নিজেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST