২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। মূল আলোচক ছিলেন রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন।

সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা কাবেরী, স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, খাদ্য কর্মকর্তা নবী নয়াজেস আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সুশিল সমাজের প্রতিনিধি আবদুস সামাদ, চেয়ারম্যান মোশাররফ হোসেন, ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাংবাদিক হেলাল উদ্দিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুনঃ   সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

সভায় ভেজালমুক্ত খাদ্য পরিবেশন, বাজারজাত ও নিরাপদ খাদ্য বিষয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই দিনে দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কুইজ বিজয়ী পাঁচজনকে পুরষ্কার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST