১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

বুধবার (১৪ জানুয়ারি) প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করে ফক্স নিউজ। পরে সংবাদমাধ্যমটি জানায়, নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদানের বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এ সময় এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করছে। এই কারণে আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত রাখা হবে। বিশেষ করে যারা বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের নতুন শুরু

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন।

ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও যেসব দেশ রয়েছে-

২. আলবেনিয়া

৩. আলজেরিয়া

৪. অ্যান্টিগা ও বার্বুডা

৫. আর্মেনিয়া

৬. আজারবাইজান

৭. বাহামা দ্বীপপুঞ্জ

৮. বাংলাদেশ

৯. বার্বাডোস

১০. বেলারুশ

১১. বেলিজ

১২. ভুটান

১৩. বসনিয়া

১৪. ব্রাজিল

১৫. মিয়ানমার

১৬. কম্বোডিয়া

১৭. ক্যামেরুন

১৮. কেপ ভার্দে

১৯. কলম্বিয়া

২০. আইভরি কোস্ট

২১. কিউবা

২২. কঙ্গো

২৩. ডোমিনিকা

২৪. মিসর

২৫. ইরিত্রিয়া

২৬. ইথিওপিয়া

২৭. ফিজি

২৮. গাম্বিয়া

২৯. জর্জিয়া

৩০. ঘানা

৩১. গ্রেনাডা

আরও পড়ুনঃ   রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

৩২. গুয়াতেমালা

৩৩. গিনি

৩৪. হাইতি

৩৫. ইরান

৩৬. ইরাক

৩৭. জ্যামাইকা

৩৮. জর্ডান

৩৯. কাজাখস্তান

৪০. কসোভো

৪১. কুয়েত

৪২. কিরগিজস্তান

৪৩. লাওস

৪৪. লেবানন

৪৫. লাইবেরিয়া

৪৬. লিবিয়া

৪৭. মেসিডোনিয়া

৪৮. মলদোভা

৪৯. মঙ্গোলিয়া

৫০. মন্টিনিগ্রো

৫১. মরক্কো

৫২. নেপাল

৫৩. নিকারাগুয়া

৫৪. নাইজেরিয়া

৫৫. পাকিস্তান

৫৬. কঙ্গো প্রজাতন্ত্র

৫৭. রাশিয়া

৫৮. রুয়ান্ডা

৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

৬০. সেন্ট লুসিয়া

৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস

৬২. সেনেগাল

৬৩. সিয়েরা লিওন

৬৪. সোমালিয়া

৬৫. দক্ষিণ সুদান

৬৬. সুদান

৬৭. সিরিয়া

৬৮. তানজানিয়া

৬৯. থাইল্যান্ড

৭০. টোগো

৭১. তিউনিসিয়া

৭২. উগান্ডা

৭৩. উরুগুয়ে

৭৪. উজবেকিস্তান

৭৫. ইয়েমেন

ভিসা দেওয়া বন্ধের এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: ফক্স নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST