২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বরুণ ধাওয়ানকে বাড়ি থেকে বের করে দিতে চান স্ত্রী

অনলাইন ডেস্ক : ২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর ২০২৪ সালে প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এখন একজন অভিনেতার বাইরেও বরুণের পরিচয়, তিনি একজন বাবা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ‘বাবা বরুণ’-কে পাওয়া গেল। মেয়েকে ঘিরে তার আবেগ, দায়িত্ববোধ এবং মজার সব অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। জানান, মেয়ের প্রতি এতটাই সংবেদনশীল যে কেউ তার ক্ষতি করতে এলে চরম প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবেন না।

আরও পড়ুনঃ   জটিল রোগে আক্রান্ত ঋতাভরী, লাফ দিতে চেয়েছিলেন গাড়ি থেকে

তবে হাস্যরসের ছলে বরুণ বলেন, ‘এই মুহূর্তে মেয়ের মাকে নিয়েই সবচেয়ে বেশি ভয়ে আছি। নাতাশা যেকোনো সময় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে!’

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ ধওয়ান। সহ-অভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা। বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।

আরও পড়ুনঃ   প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী

বরুণের কথায়, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির ভলিউম বাড়ানো যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বের করে দেবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST