১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বছর ঘোরার আগেই প্রেম ভাঙল আদিত্য-অনন্যার

অনলাইন ডেস্ক : গত কয়েক মাসে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুরকে। প্রথমবার পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ফ্যাশন শোতে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন তারা। তার মাসখানেক পরে স্পেনের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। আদিত্যর বাহুলগ্না হয়ে সূর্যাস্ত দেখছিলেন অনন্যা। ভারতে ফিরেও একই গাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা যায় তাদের।

বর্ষবরণের সময় লন্ডনে সময় কাটাচ্ছিলেন দুজন। ভেবেছিলেন মুম্বাই থেকে এত দূরে টের পাবেন না কেউ। কিন্তু সেখানেই ক্যামেরাবন্দি হয়ে পড়লেন তারা। তারপর করণ জোহরের কফি কাউচে এসে একপ্রকার প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন চাঙ্কি-কন্যা।

আরও পড়ুনঃ   অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

গত কয়েক মাস সর্বক্ষণই আদিত্যের সঙ্গেই দেখা গেছে তাকে। কিন্তু হঠাৎ কি ছন্দপতন হয়েছে? বছর ঘোরার আগেই কি সম্পর্ক ভেঙেছে আদিত্য-অনন্যার? অভিনেত্রীর পোস্ট উস্কে দিয়েছে সেই জল্পনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হাতে লেখা একটি নোটের ছবি পোস্ট করেন। সেখানেই জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে নানা কথা লেখা রয়েছে। সেই লেখার বাংলা দাঁড়ায় এমন, ‘সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।

যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে। কখনো যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’

আরও পড়ুনঃ   বাবা-ছেলের ঘুমানো ছবি প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস

অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আদিত্য ও তার সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST