১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বছরের সেরা রোমান্টিক গান নিয়ে হাজির হলেন শাকিব খান

অনলাইন ডেস্ক : আসছে মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটি মুক্তির আগেই দেখা যাচ্ছে একের পর এক চমক। প্রথমে ছবিটির পোস্টার, এরপর টিজার। এখন আরও এক চমক হাজির! ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলক প্রকাশ্যে। যেখানে এক হিন্দি গানে ফুটে উঠল শাকিব-সোনালের রসায়ন।

শুক্রবার দুপুরে টাইগার মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘দরদ’ ছবির আইটেম গান ‘জিসম সে তেরে’-এর ঝলক প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে একটি গানটির একটি পোস্টার শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। পোস্টারটি শেয়ার করার একদিন পরেই চলে আসল গানটির ট্রেলার।

আরও পড়ুনঃ   সৈকতে মনোকিনিতে ধরা দিলেন মানুষী চিল্লার

‘জিসম সে তেরে’ গানের ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে জমে ওঠে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্স। শেষে জানিয়ে দেওয়া হয়, ‘দুলু মিয়া ইজ কামিং’।

টিজারটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেগাস্টার শাকিব খান। লিখেছেন, ‘বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন করা হল। খুব তাড়াতাড়ি পুরো গান শুনতে পাবেন।’

গানটির টিজার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। গানের কথার সঙ্গে দুলুর রোমান্স দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ   কষ্ট পুষে রাখা মানুষটি নেই ছয় বছর

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ এ দুলুর চরিত্রে শাকিব খান ও তার স্ত্রীর চরিত্রে সোনাল চৌহান। ছবিটির ট্রেলার ও গানের টিজার দেখার পর নেটিজেনদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিবের হাত ধরে।

‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST