৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : গাজায় অবরোধ ভাঙতে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা বিভিন্ন দেশের ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং জর্ডানের নাগরিকও রয়েছেন।

আরও পড়ুনঃ   ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি :প্রধান উপদেষ্টার প্রেস সচিব

এদিকে, যাত্রীদের মধ্যে প্রথম ধাপে ইতালির কয়েকজনকে ইতোমধ্যে দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, ২৬ জন ইতালীয় জাহাজে ছিলেন, যাদের মধ্যে আরও ১৫ জন এখনো ইসরায়েলে আটক রয়েছেন। আগামী সপ্তাহে তাদের অন্যান্য দেশের কর্মীদের সঙ্গে ইউরোপে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুনঃ   অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-পোস্টে লিখেছে, আটক সকলেই ‘নিরাপদ এবং সুস্থ আছেন’। তারা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ নির্বাসন সম্পন্ন করতে আগ্রহী।

ফ্লোটিলা সদস্যদের আইনি সহায়তা প্রদানকারী একটি ইসরায়েলি গোষ্ঠী আদালাহ জানিয়েছে, আটককৃতদের মধ্যে কিছু লোককে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাদের পানি ও ওষুধের পাশাপাশি টয়লেট ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST