২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফুটবলভক্তের কাণ্ড! নেইমারকে ক্ষেপাতে বানালেন সাবেক বান্ধবীর মুখোশ

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে মাঠে দর্শকদের সঙ্গে একাধিকবার তর্কে জড়াতে দেখা গেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। ব্রাজিলিয়ান লিগ সিরি-আ’য় গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে রেলিগেশনে অবনতির শঙ্কায় সান্তোস। সেই দিনই মেজাজ হারিয়ে এক ভক্তের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। যা নিয়ে ওই ভক্ত আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন। এদিকে, সান্তোস তারকাকে ক্ষেপাতে নতুন কৌশল আঁটছেন আরেক দর্শক।

আজ (শনিবার) দিবাগত রাতে স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে সান্তোস। আর এই ম্যাচেই নেইমারকে রাগাতে তার সাবেক বান্ধবী ব্রুনা মারকুজাইনের ছবি দিয়ে মুখোশ বানাচ্ছেন এক ভক্ত। যা ইতোমধ্যে প্রকাশিতও হয়ে গেছে। পেদ্রো চিয়াঙ্কা নামের এক ইনফ্লুয়েন্সার মারকুজাইনের মুখোশ বানিয়ে সেটি ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে। পরে ফুটবলভক্তদের একটি অংশ সেই ভিডিও লুফে নিয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কেবল নিজের জন্যই নয়, পেদ্রো চিয়াঙ্কা মুখোশ বানিয়ে অন্যদের মাঝে বিতরণের পরিকল্পনাও করছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা কিছু লেখার জন্য প্রিন্টার্সের সঙ্গে যোগাযোগ করছি। এজন্য স্পন্সর খুঁজছে ভক্তরা।’ সান্তোস আজকের ম্যাচটি খেলবে রেসিফের ঘরের মাঠে। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে এই ম্যাচেও দর্শকদের বিরূপ আচরণের মুখে পড়তে পারেন নেইমার।

আরও পড়ুনঃ   টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ: বিভাগীয় কমিশনার

ব্রাজিল তারকার সাবেক বান্ধবীর মুখোশ বানানোর কারিগর পেদ্রো চিয়াঙ্কা এমন পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এমন ধারণার লক্ষ্য যেকোনোভাবে তাকে (নেইমার) মনোযোগ চ্যুতি ঘটানো ও অস্থিতিশীল করে তোলা। আমরা জানি তাদের খেলায় কঠিন সময় যাচ্ছে, এখন পর্যন্ত মাত্র ৪ পয়েন্ট তাদের। একইসঙ্গে আমাদের দলের (রেসিফে) জন্যও কিছুটা চাপ কমানোর চেষ্টা করছি। আমি একটি ভিডিও বানিয়ে শেয়ার করার পর অন্য ফুটবলভক্তরাও সেই ধারণা পছন্দ করেছে।’

উল্লেখ্য, বলা হয়ে থাকে ব্রুনা মারকুজাইন নেইমারের দ্বিতীয় বান্ধবী। কৈশোরের বন্ধু ক্যারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৬ বছর পর সেই সম্পর্কেও ফাটল ধরে। এরপর আরও কয়েকজনের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতা তৈরির কথা শোনা যায় গণমাধ্যমে। বর্তমানে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে উপভোগ্য সময় কাটছে এই ফরোয়ার্ডের। কিছুদিন আগেই এই দম্পতির ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। সবমিলিয়ে তিন বান্ধবীর ঘরে পেয়েছেন চার সন্তান (দাভি, মাভি, হেলেনা ও মেল)।

আরও পড়ুনঃ   নির্বাচনের সময়সীমার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার : ইউএনডিপি প্রতিনিধি

এদিকে, গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সান্তোসের ফরোয়ার্ড নেইমার। পরবর্তীতে তিনি ‘উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন’ বলেও ব্যাখ্যা দিয়েছেন। ওই ভক্তের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছে সান্তোস। এ নিয়ে পুলিশ তদন্তে নামছে বলে জানায় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।

প্রসঙ্গত, ব্রাজিলিয়ান লিগ সিরি-আতে রেলিগেশন জোনে আছে সান্তোস। ২০ দলের প্রতিযোগিতায় এই মুহূর্তে নেইমারের দলটি ১৭ নম্বরে রয়েছে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১৪। আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ রেসিফে রয়েছে একেবারে তলানিতে। তারা এখনও কোনো জয় পায়নি। এ ছাড়া ৩৪ ও ৩৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষে আছে ক্রুজেইরো ও ফ্ল্যামেঙ্গো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST