৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফাতিমা কে, ভুলে গেছেন আমির খান!

অনলাইন ডেস্ক : বলিউড তারকা আমির খান কি সত্যিই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে ভুলে গেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ঘিরে ভক্তদের মনে এমনই প্রশ্ন উঠেছে।

একসময় ‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর ফাতিমা সানা শেখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আমির খানের। মুম্বাইয়ে আমিরের বাড়ির নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত অভিনেত্রীকে; এমনকি শুটিংয়ের ফাঁকেও দুজনকে আলাদা সময় কাটাতে দেখা যেত বলে শোনা গেছে।

আরও পড়ুনঃ   শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

কিন্তু এই মুহূর্তে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির। যদিও গৌরী আসার আগে ফাতিমার সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন ছিল বেশি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয়, বলিউডের নায়করা বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করলে সেটাকে ‘ম্যাজিক’ বলা হয়। অথচ, উল্টোটা হলে ‘সাহসী সিদ্ধান্ত’ বলে দাগিয়ে দেওয়া হয়- কেন? এই প্রশ্নে আমির বলেন, ‘আমি বয়সে ছোট কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি। মনে পড়ছে না।’

আরও পড়ুনঃ   যতদিন পুরুষরা আইন বানাবেন ততদিন নারীরা নিরাপদ নন : রাইমা সেন

তবে বাস্তব যদিও অন্য। কারিনা কাপুরের সঙ্গে একাধিক ছবি করেছেন আমির খান। বয়সের দিক থেকে কারিনা ছোট আমিরের থেকে। তবে আমিরের সঙ্গে বয়সের সবচেয়ে বেশি ব্যবধান ছিল ফাতিমা সানা শেখের। তাদের বয়সের ব্যবধান প্রায় ৩০ বছর।

এখন আমিরের এমন ভাব দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘অভিনেতা কি ফাতিমাকে ভুলে গেলেন?’ অনেকে আবার মনে করছেন, নতুন সম্পর্কে ঢুকে এখন ফাতিমাকে চিনতে অস্বীকার করছেন আমির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST