২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

‘ফাঁদে’ পড়েছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি জানান, ইসরায়েলের পক্ষে হয়ে তিনি প্রস্তাবটি দিয়েছেন। ওই সময় হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে বাইডেন প্রস্তাবটি উত্থাপনের পর পরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবেন না।

আরও পড়ুনঃ   আফগানিস্তানের সাত সামরিক হেলিকপ্টার নিয়ে গেছে যুক্তরাষ্ট্র

তবে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, নেতানিয়াহু আসলে যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। অপরদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থি মন্ত্রী হুমকি দিচ্ছেন, যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দেবেন।

আর যদি ওই দুই উগ্রপন্থির কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। এ বিষয়টি নিয়েই মূলত নেতানিয়াহু বেশি ভয় পাচ্ছেন।

তিনি বলেছেন, “যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেছাচ্ছেন নেতানিয়াহু। কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়।”

আরও পড়ুনঃ   বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

“নেতানিয়াহুকে (রাজনৈতিকভাবে) বাঁচতে হবে। তবে বিষয়টি হলো এ পরিস্থিতিতে তিনি কীভাবে বাঁচবেন। যেখানে তাকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সমালোচিত হবেন।”

কাতার বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক আরও বলেছেন, নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরও সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। যেন তিনি আরও কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন।-সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST