৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফর্মে থাকা বুমরাহকে নিয়ে যা বললেন ট্রাভিস হেড

অনলাইন ডেস্ক : বিশ্বক্রিকেটে নিয়মিত বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন জাসপ্রিত বুমরা। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে ব্যবধান গড়ে দিয়েছেন এই পেসার। একে একে অজি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন। পার্থ টেস্টটা এক অর্থে নিজেই মোড় ঘুরিয়ে দিয়েছেন। বর্তমানে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা গড় তারই।

অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডও স্বীকার করে নিলেন ভারতীয় পেসারের কৃতিত্ব। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেয়া এই ব্যাটার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা কয়েকজন পেসারের একজন এই বুমরাহ।

আরও পড়ুনঃ   সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট শুরুর আগে অজি ব্যাটার হেড বলেন, ‘জাসপ্রিত (বুমরাহ) এই খেলাটার সব সময়ের সেরাদের একজন। আমরা এখন টের পাচ্ছি কতটা চ্যালেঞ্জিং হতে পারে সে। তার বিপক্ষে খেলাটা দারুণ। নিজের ক্যারিয়ারে এমন পালক যোগ হওয়া খুব ভালো। নাতিপুতিদের কাছে গল্প করা যাবে যে আমি তাকে মোকাবেলা করেছি।’

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়াবে বিশ্বাস করেন হেড বলেন, ‘এটা নতুন আরেকটা সপ্তাহ। নতুন করে প্রস্তুত হয়ে সতেজ হয়ে নামতে হবে। আশা করি একই পারফরম্যান্স দিতে পারব।’

আরও পড়ুনঃ   বাঁচতে চায় যুবক রায়হান,সাহায্যের আবেদন বিত্তবান সহ সমাজের সবার কাছে

পার্থ টেস্টের পর অস্ট্রেলিয়ার সামনে বাকি আছে আর ৬ টেস্ট। সেখান থেকে অন্তত ৪ ম্যাচে জয় এবং ১টি ড্র দরকার তাদের। তবে ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারলে শ্রীলঙ্কায় গিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে হবে ২-০ ব্যবধানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কাজটা তাই আপাতত বেশ কঠিনই বলা চলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST