২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্বামীকে প্রশংসায় ভাসালেন শোলাঙ্কি

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শোলাঙ্কি রায়। অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তি জীবনে ২০১৮ সালে বিয়ে করেছিলেন স্কুলজীবনের বন্ধু শাক্যকে। তবে ২০২৩ সালে এ দম্পতির আইনি বিচ্ছেদ হয়ে যায়।

কর্মসূত্রে নিউজিল্যান্ডে থাকেন শাক্য। বিয়ের পর বছরখানেক সেদেশেই সংসার করেছেন শোলাঙ্কি। কিন্তু অভিনয় ছেড়ে থাকতে পারেননি বেশি দিন। এই ভৌগোলিক দূরত্বই ঘর ভাঙার কারণ দুজনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীকে প্রশংসায় ভাসালেন শোলাঙ্কি।

শোলাঙ্কি বলেন, আমার প্রাক্তন স্বামী দুর্দান্ত একজন মানুষ। আমাদের আজও যোগাযোগ আছে। কথা হয়। আমার মনে হয় ডিসট্যান্স আমাদের সম্পর্কে (ভাঙার ক্ষেত্রে) একটা বড় ভূমিকা পালন করেছে।

আরও পড়ুনঃ   বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার বিষয়ে যা বললেন নেহা ধুপিয়া

জানা যায়, মুম্বাইয়ে একসঙ্গে থাকতেন এ তারকা জুটি। যদিও নিজেদের প্রেম নিয়ে একাধিক প্রশ্ন করা হলে বারেবারে ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন সোহম-শোলাঙ্কি। অভিনেতা সোহমের সঙ্গে প্রেমের বিষয়ে শোলাঙ্কি জানান, তারা খুব ভালো বন্ধু। সময় হলে প্রেমের বিষয়ে কথা বলবেন।

এর আগে শাক্য সম্পর্কে এক সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেছিলেন, আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। ও একজন অসাধারণ মানুষ। আর এটা আমি বলার জন্য বলছি না। এটা আমি মন থেকে বিশ্বাস করি। যখন দুটো মানুষ একসঙ্গে থাকবে ভাবে, তারা চায় সেটা সফল হোক।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ

 

 

এ অভিনেত্রী বলেন, ‘অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তারা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার ক্ষেত্রে মনে হয়েছে। একজন খারাপ মানুষের সঙ্গে না থাকাটা অনেক সহজ। ওই সময় জীবন থেকে চাহিদাগুলো অনেক আলাদা ছিল। ছোট ছিলাম খুব প্রেম ছিলাম মনে হয়েছিল একসঙ্গে থাকতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST