৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন ।

স্টাফ রিপোর্টার : “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   অমর একুশে বইমেলার উদ্বোধন, চলবে ১৫ মার্চ পর্যন্ত

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, ‘‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি’’।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘‘অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’- কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌছিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আর বড় পরিসারে এ কার্যক্রম অব্যাহত রাখবে’’।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া যখন কোন অসহায়ের খবর নজরে আসে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বির্নিমানের দিকে এগিয়ে যাবে’’।

আরও পড়ুনঃ   বাংলাদেশে ট্রায়ালে আসছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেচে থাকার লড়াই”– শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় মোছা: টুলি বেগমের পরিবারের কাছে উপহার পৌঁছে দিলো।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST