২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘পুরুষরা বোঝে কম, আমি হাল ছেড়ে দিয়েছি’

অনলাইন ডেস্ক : প্রেমের ওপর একটা সময় ভরসা ছিল ওপার বাংলার অভিনেত্রী মিশমি দাসের। অভিনয় ছেড়ে প্রেম করার জন্য শহরের বাইরেও গিয়েছিলেন তিনি। বর্তমানে সিংগেল লাইফ কাটাচ্ছেন। কিন্তু পুরুষদের প্রতি এই অভিনেত্রীর রয়েছে তিক্ততা। তাই তো বলেই ফেললেন, পুরুষদের সৃষ্টি করা সৃষ্টিকর্তার ভুল।

মিশমি বললেন, ‘ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংবেদনশীল। ওদের বোঝার ক্ষমতা কম। এত বছরে সিংগেল থেকে আমি অনুভব করেছি, ওদের বোঝার ক্ষমতা যখন কম, তখন ওদেরকে আমার চাই না।’

আরও পড়ুনঃ   বিপাশার জেদে সিনেমার বাজেট ৪ থেকে ১৪ কোটি হয় : মিকা

অবশ্য পুরুষ বলতে ‘সংবেদনশীল পুরুষ’ হলে চলবে তার-এমনই মত অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশমির প্রেমজীবন প্রসঙ্গে উঠে আসে এমন কথা। অভিনেত্রীর ভাষ্য, ‘আশা করি ৬০-৭০ বছর বয়সে সংবেদনশীল কাউকে পেতে পারি। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি।’

তবে শোনা যাচ্ছে, টালিউডে অনেক অভিনেত্রীরাই নাকি এখন সিংগেল থাকতে চাইছেন। যাদের অধিকাংশই প্রেমঘটিত। অর্থাৎ, হয়তো একসময়ে প্রেম করেছেন, কিন্তু সেখানে এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তার প্রভাব কাজের জীবনেও পড়েছে। সে দিক থেকে চিন্তা করে মিশমি এমন মন্তব্য করতে পারেন বলে অনুমান তার ভক্তদের।

আরও পড়ুনঃ   মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট আলিয়ার

এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিকটা চর্চায়। সম্প্রতি ৭০০ পর্ব হয়েছে এই ধারাবাহিকের। সেখানে মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ, সঙ্গে দর্শকের বিশেষ পছন্দেরও এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST