১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের আয়োজিত ‘ক্রাউ আমতলী পাড়া সেতু উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মাধ্যমে এইসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : পার্বত্য দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যোগাযোগের সুবিধা প্রসারে বান্দরবানে পৌনে দুই কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় নির্মিত একটি নবনির্মিত সেতু ও পাকা আরসিসি রাস্তা স্থানীয় বাসিন্দাদের চলাচলে নতুন গতির সঞ্চার করবে।

গতকাল বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের আয়োজিত ‘ক্রাউ আমতলী পাড়া সেতু’ এবং ‘ডলুপাড়া আরসিসি সড়ক’ উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মাধ্যমে এইসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
মোট ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে কুহালং এলাকার ‘ক্রাউ আমতলী পাড়া সেতু’ এবং ‘ডলুপাড়া আরসিসি সড়ক’-এর কাজ সফলভাবে শেষ করা হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যায়।

আরও পড়ুনঃ   চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য জনপদের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জীবনমানের টেকসই উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগের আমূল পরিবর্তন প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে বাস্তবায়িত হচ্ছে। পাহাড়ি জনপদের এ উন্নয়নের অপ্রতিহত ধারা আগামীতেও সমানে বজায় থাকবে।

আরও পড়ুনঃ   একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

এ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, নির্বাহী প্রকৌশলী এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অবকাঠামো উদ্বোধনের আগে মন্ত্রী বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST