১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় রাতের আঁধারে কিশোরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।

কিশোর হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুনঃ   আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবি’র শ্রদ্ধা

হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’

আরও পড়ুনঃ   কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।

২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST