১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হত্যা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসের অন্তত সাত যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার রাতে বাস থেকে নামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ভৌগোলিক বিচারে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের সঙ্গে ইরানের সিস্তান-বালুচিস্তান এবং আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ ও কান্দাহার প্রদেশের সীমান্ত রয়েছে।
পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার দাবিতে গত কয়েক দশক ধরে আন্দোলন করে আসছেন বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা।

ওই অঞ্চলের খনিজ সম্পদ একচেটিয়াভাবে উত্তোলন এবং শোষণের অভিযোগে দশকের পর দশক ধরে বিদ্রোহ করছেন তারা। গত কয়েক মাসে বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, চীনা অবকাঠামো প্রকল্প এবং পাঞ্জাব প্রদেশের শ্রমিকদের ওপর হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলের ওপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন: খামেনি

বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেছেন, প্রায় ৪০ জন পুরুষের একটি দল বেলুচিস্তানের বরখান জেলার মহাসড়কে একাধিক বাস ও যানবাহন আটক করেছিল। পরে একটি বাস থেকে সাতজন যাত্রীকে নামিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন তারা। এরপর ওই সাত যাত্রীকে গুলি চালিয়ে হত্যা করেন বন্দুকধারীরা।

তিনি বলেন, নিহত সাতজনের প্রত্যেকেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পাঞ্জাবের ফয়সালাবাদের বাসিন্দা এক নারী ভিডিও বার্তায় বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা আমার বড় ভাইয়ের পরিচয়পত্র পরীক্ষার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। কিন্তু তারা আমাদের সঙ্গে কিছু করেনি।

আরও পড়ুনঃ   চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

বাস থেকে যাত্রী নামিয়ে হত্যার এই ঘটনায় এখন পর্যন্ত দেশটির কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। এছাড়া বাসযাত্রীদের হত্যার উদ্দেশ্যও পরিষ্কার নয়। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হামলাকারীরা পালিয়ে গেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বন্দুকধারীদের বিচারের আওতায় আনা হবে। যারা নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করে তাদের চড়া মূল্য দিতে হবে।

এর আগে, গত আগস্ট মাসে বেলুচিস্তানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময়ও পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে অন্তত ২৩ বাসযাত্রীকে হত্যা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST