২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

‘পাকিস্তানের বোলিং লাইনআপ বিশ্বকাপের সেরা’

অনলাইন ডেস্ক : পাকিস্তান দল মানেই পেসারদের স্বর্গরাজ্য। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, উমর গুল কিংবা মোহাম্মদ আমিররা যুগে যুগে ব্যাটারদের মাঝে ভয় ধরিয়ে এসেছেন। তাদের যুগ শেষ করে পাকিস্তানে এখন পেস বোলিং সামাল দিচ্ছেন শাহিন আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহ। এদের সঙ্গে বিশ্বকাপে যুক্ত হয়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির।

এতো গেল মূল একাদশের সম্ভাব্য চার পেসারের কথা। এছাড়াও আছেন আব্বাস আফ্রিদি। সবমিলিয়ে পাঁচজন বিশেষজ্ঞ পেসার আছেন ম্যান ইন গ্রিনদের স্কোয়াডে। দলের এমন অবস্থায় ভীষণ সন্তুষ্ট পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা শহিদ আফ্রিদি।

আরও পড়ুনঃ   মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

সাবেক এই তারকার মতে, বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান। আইসিসি প্রকাশিত এক ভিডিওতে আফ্রিদি পাকিস্তান দলের পেস বিভাগের শক্তিমত্তা এবং স্কোয়াড ডেপথের প্রশংসায় এই কথা বলেন।

দলের পেসারদের নিয়ে আফ্রিদির উচ্চাশা ধরা পড়েছে তার কথাতেই, ‘আমার মনে হয়, বিশ্বে যত ক্রিকেট দল আছে, তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমননি বেঞ্চে থাকা বোলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী, সঙ্গে আছে ভালো স্লোয়ার বলের দক্ষতা।’

দলে থাকা বোলারদের নিয়ে আফ্রিদি বেশ আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, পেসারদের প্রত্যেকেই বিশ্বসেরা ব্যাটারদের সামনে ভালো বোলিং উপহার দেবেন।

আরও পড়ুনঃ   ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যদিও পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা এবং সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা, দলে থাকা পেসারদের সমালোচনায় মুখর হয়েছেন। পাকিস্তানের বর্তমান বোলিং সেটাপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। শাহিন আফ্রিদির বোলিংয়ের প্রশংসা করলেও তার কৌশলে ঘাটতি আছে বলে মনে করেন তিনি।

বিশেষ করে বলে সুইং না এলে শাহিনকে বিপাকে পড়তে হবে বলে মন্তব্য রমিজের, ‘শাহিন আফ্রিদির বোলিং দেখুন। যদি বল সুইং না করে আর সে ফুল লেন্থে বল করে, তবে সে ব্যাটারদের সামনে অসহায়। তাকে লেন্থ বল আর গতির ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST