২৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পাকস্থলি বিকলের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিসের ওষুধ

অনলাইন ডেস্ক : বাজারে বর্তমানে ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য জনপ্রিয় বিভিন্ন ওষুধ পাকস্থলি বিকল করে দেওয়ার ঝুঁকি বাড়ায়। মার্কিন একদল গবেষকের বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা গেছে এই তথ্য।

গত ১৮ থেকে ২১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাকস্থলি ও হজম সমস্যা বিষয়ক ‘ডায়জেস্টিভ ডিজিজ উইক ২০২৪’ নামে একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে উপস্থাপন করা হয়েছে এই গবেষণা প্রবন্ধ।

গবেষণায় যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসের জন্য সবচেয়ে জনপ্রিয় ওষুধ ওজেমপিক এবং ওজন হ্রাসের ওষুধ উইগোভির নাম উল্লেখ করা হয়েছে। সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমে এই দু’টি ওষুধ ব্যবহার করা হয়। ইঞ্জেকশনের অ্যাম্পুলে যে তরল থাকে, সেটি এক ধরনের প্রোটিন সেমিগ্লুটাইড। প্রোটিন সেমিগ্লুটাইডের মূল কাজ হলো অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের একটি হরমোনের নিঃসরণ বাড়ানো।

আরও পড়ুনঃ   গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী : জাতিসংঘে মাহমুদ আব্বাস

তবে নিয়মিত এবং ঘন ঘন এ দু’টি ওষুধ গ্রহণ করা হলে ইনসুলিনের পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শরীরে পেপটাইড-১ বা জিএলপি-১ নামের হরমোনের নিঃসরণও বেড়ে যায়। শরীরে প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় এ হরমোনের উপস্থিতি থাকলে রোগী প্রথম পর্যায়ে ঘন ঘন বমিভাব, বমি এবং ডায়রিয়ার মতো শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন এবং এক পর্যায়ে এসব শারীরিক সমস্যা স্থায়ী রূপ নেয় এবং ধীরে ধীরে পাকস্থলিকে বিকল করতে থাকে।

প্রতিবেদনে গবেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত নিয়মিত এই দু’ই ওষুধের ইঞ্জেকশন নিয়েছেন এমন এক লাখ ৮৫ হাজার মানুষের শারীরিক তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন— এদের মধ্যে দশমিক ৫৩ শতাংশ রোগী পাকস্থলীর সমস্যা এবং দশমিক ৫৫ জন রোগী গল্ডব্লাডার সমস্যার মধ্যে পড়েছেন। এছাড়া আরও অনেকেই আছেন, ‍যারা শিগগিরই এই দু’টি শারীরিক সমস্যার যে কোনো একটিতে আক্রান্তের ঝুঁকিতে আছেন।
এ দু’টি ওষুধের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। ওয়াশিংটন ডিসির সম্মেলনে গবেষকরা বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যদি নিয়মিত এ দু’টি ওষুধের কোনো একটি বা দু’টি নিয়মিত এবং অপরিমিত্র মাত্রায় ৬ মাস গ্রহণ করেন, তাহলেই অদূর ভবিষ্যতে পাকস্থলি আকার্যকর হওয়ার ঝুঁকিতে পড়েন তিনি। -সূত্র : পিটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST