২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইতালির ভেনিস শহর

অনলাইন ডেস্ক : ইতালির পর্যটন শহর ভেনিসে ভ্রমণ করতে হলে আগামী বছর থেকে নতুন নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে পর্যটন কর এবং এর আওতা বাড়ানো হয়েছে। গত বছর থেকেই ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে প্রবেশ ফি চালু করেছিল ইতালি।

তাদের ওই সিদ্ধান্তে সফল হওয়ায় এ বছর তারা সেই প্রবেশ ফি আরও বাড়িয়েছে। এমনটাই জানিয়েছেন সাগরে ভাসমান হাজার বছরের পুরোনো পর্যটন শহর ভেনিসের মেয়র।

মেয়র লুইগি ব্রুগনারো বলেন, তাদের এমন সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য হচ্ছে, “ভেনিসকে তার প্রাপ্য সম্মান দেওয়া।”

ডে ট্রিপার অর্থাৎ যারা দিনের বেলা শহর ভ্রমণ করার জন্য আগে থেকেই বুকিং করেন, তারা যদি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে নির্দিষ্ট কিছু দিনে শহর ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে তাদেরকে পাঁচ ইউরো করে গুণতে হবে। তবে কেউ যদি অন্তত চারদিন আগে বুকিং না করেন, সেক্ষেত্রে তাদের ১০ ইউরো করে লাগবে।

চলতি বছরের এপ্রিল থেকেই ভেনিস নগর কর্তৃপক্ষ প্রবেশ ফি চালু করেছিল। সাপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটির দিন মিলে চার মাসে মোট ২৯ দিন এই তালিকায় ছিল। প্রতি শুক্রবার থেকে রোববার পর্যন্ত এবং ২০২৫ সালের ১৮ এপ্রিল থেকে ২৭ জুলাইয়ের মধ্যকার ছুটির দিন, মোট ৫৪ দিনের জন্য কর প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ   দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা

মোবাইল ফোন ব্যবহারের জন্য ১৪ বছরের বেশি বয়সী সব দর্শকদের টাকা দিতে হবে এবং পরিদর্শকদের দেখানোর জন্য একটি কিউআর কোড ডাউনলোড করতে হবে। ট্রেন স্টেশনের মতো বিভিন্ন জায়গায় পর্যটকদের পরিচয় বা টিকেট যাচাই করবেন ওই পরিদর্শকরা।

যাদের টিকেট থাকবে না, তাদের ক্ষেত্রে জরিমানা হওয়ার ঝুঁকিও রয়েছে।

তবে পূর্বের মতো এবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হোটেল বা গেস্ট হাউসে যারা থাকবেন, তারা এই নিয়মের বাইরে থাকবেন। আবার, ভেনেটো অঞ্চলের বাসিন্দারা বা ভেনিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যাদের আত্মীয়রা ভেনিসে থাকেন, তাদের জন্যও এই প্রবেশ ফি প্রযোজ্য হবে না।

সিটি কাউন্সিলর সিমোন ভেনতুরিনি বলেন, “পর্যটকদের অতিরিক্ত ভিড়ের জন্য ভেনিস শহর অনেক সমালোচনার শিকার হয়েছে।”

ইতালির সংবাদমাধ্যমের মতে, গত এপ্রিলের প্রথম আট দিনে ভেনিস কর্তৃপক্ষ যেমনটা আশা করেছিল, তেমনটাই আয় করেছিল। বলা ভালো, ওই সময়ে তাদের তিন মাসের সমপরিমাণ আয় হয়েছিল।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন ভেনিস কর্তৃপক্ষের ট্রায়াল পিরিয়ড শেষ হয়, তখন তাদের মোট প্রবেশ ফির পরিমাণ ছিল দুই দশমিক চার মিলিয়ন ইউরো। তবে মেয়র ব্রুগনারো বলেন, এই প্রকল্পের বাজেট পুরোপুরি সামাল দেওয়া যাবে কি না, তা বোঝার জন্য তার আরও বিশ্লেষণ প্রয়োজন এবং সেজন্য তার আরও অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ   ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, টিকেট বুকিং প্ল্যাটফর্ম ও এই প্রকল্প বা উদ্যোগ গ্রহণের পর সেটির প্রচার বাবদ সরকারের খরচ প্রায় তিন মিলিয়ন ইউরো। ভেনিসের বিরোধী কাউন্সিলর জিওভান্নি আন্দ্রেয়া মার্টিনি গত জুলাই মাসে বলেন, শহরে প্রবেশ ফির এই ব্যবস্থাটি একটি ব্যর্থ প্রকল্প। কারণ এটি পর্যটকদের প্রবাহ বাড়াতে সাহায্য করেনি।

তিনি আরও বলেন, প্রবেশ ফি পাঁচ ইউরো থেকে বাড়িয়ে ১০ ইউরো করার সিদ্ধান্ত “অকার্যকর” এবং এটি “ভেনিসকে একটি যাদুঘরে পরিণত করবে”।

গত বছর ইউনেস্কো বলেছিল, ভেনিসকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিৎ, কারণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকদের চাপে এখানে বড়সড় কোনও পরিবর্তন ঘটতে পারে।

বিশেষ করে ২০২১ সালে পোতাশ্রয়ে (জাহাজের আশ্রয়স্থল) একটি জাহাজ বিধ্বস্ত হওয়ার পর গিউডেকা খাল দিয়ে ভেনিসের ঐতিহাসিক স্থানগুলোতে বড় জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

সমালোচকরা সেসময় আরও যুক্তি দিয়েছিলেন, জাহাজগুলো দূষণ ঘটাচ্ছে এবং শহরের ভিত্তি ক্ষয় করছে। যার ফলে ভেনিস নিয়মিত বন্যার শিকার হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST