৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পর্দায় এনটিআর-জাহ্নবীর রসায়ন দেখে হৃদরোগে প্রাণ হারালেন ভক্ত

অনলাইন ডেস্ক : গেল শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত ‘দেবারা পার্ট ১’। কোরাতালা শিব পরিচালিত এই ছবি বক্স অফিসে শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে।

পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক।‌ সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলি খানের অসামান্য অভিনয়। এই ছবির মাধ্যমে তেলুগু ছবির জগতে অভিষেক হল সাইফ ও জাহ্নবীর।

আরও পড়ুনঃ   রতন টাটার প্রয়াণে শোকাহত বলিউড, যা বললেন তারকারা

সবকিছু ঠিকঠাকই ছিল। তবে এর মধ্যেই ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। দর্শক যখন এই সিনেমা দেখতে গিয়ে রোমাঞ্চিত হচ্ছেন তখন অন্ধ্র প্রদেশে একজন দর্শক সিনেমা দেখে অসুস্থ হয়ে মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অন্ধ্র প্রদেশের অপ্সরা থিয়েটারে ‘দেবারা’র বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জুনিয়র এনটিআর-এর এক ভক্ত। তার নাম মাস্তান ভ্যালি। বয়স হয়েছিল ৩৫ বছর।

আরও পড়ুনঃ   ‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি’

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির প্রদর্শনীর সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন। সবার মতো তিনিও উল্লাস করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার পর আবারও সিনেমা হলে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। ইতোমধ্যেই এই অপ্রত্যাশিত ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST