১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে
এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার; সমাজসেবক আব্দুল মতিন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে তিন দিনে পদ্মা গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি

আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহসভাপতি রুহুল আমীন,সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম; নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আব্দুল মতিনসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের প্রতি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান। তিনি বলেন, সাংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকেরা সমাজের বিবেক। দেশের সকল পরিস্থিতিতে নিরপেক্ষভাবে সঠিক সংবাদ পরিবেশেনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। উপস্থিত সকল গণমাধ্যম কর্মী সঠিক তথ্য পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকেরা সব সময় সকল প্রকার ‘চাপ’ উপেক্ষা করেই সঠিক সংবাদ প্রচার করে আসছে। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST