৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নাহিদের পেশোয়ার নাকি রিশাদের লাহোর– কারা যাবে প্লে-অফে?

অনলাইন ডেস্ক : মুলতান সুলতানসের বিপক্ষে সহজ জয়ে পিএসএলের প্লে-অফের দৌড় জমিয়ে তুলেছে পেশোয়ার জালমি। ৬ দলের এই আসরে এখন পর্যন্ত সেরা চার নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাদ পড়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান। বাকি থাকা ৪ দলের জন্য খালি আছে ৩টি স্থান। তবে এর মাঝেও বড় লড়াই চলছে পেশোয়ার এবং লাহোরের মাঝে।

এবারের পিএসএলে দুই দলে আছে বাংলাদেশি প্রতিনিধি। লেগ-স্পিনার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে আর পেসার নাহিদ রানা আছেন পেশোয়ারে। রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের হয়ে অভিষেক হয়নি নাহিদের।

আরও পড়ুনঃ   তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে তথ্য কমিশনকে বেশি তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্লে-অফের প্রশ্নে এই দুই দলকেই এবারে একে অন্যের মুখোমুখি হতে হচ্ছে। গতকাল রাতের ম্যাচের পর ৮ ম্যাচ থেকে পেশোয়ারের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে লাহোর এখন পর্যন্ত ৯ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। পেশোয়ারের বাকি আছে ২ ম্যাচ। আর লাহোরের বাকি আছে ১ ম্যাচ। আর শেষ ম্যাচটা হতে যাচ্ছে পেশোয়ার এবং লাহোরের মাঝেই।

আগামী ৮ তারিখের ম্যাচে করাচির বিপক্ষে জয় পেলে পেশোয়ারের পয়েন্ট হবে ১০। সেদিনই তারা চলে যাবে শীর্ষ চারে। লাহোর নেমে যাবে ৫ম স্থানে। পরদিন ৯ তারিখের ম্যাচটা তখন লাহোরের জন্য মাস্ট উইন ম্যাচ। সেটা জিতলে ১১ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করবে শেষ চার। আর হেরে গেলে করাচি, ইসলামাবাদের সঙ্গে প্লে-অফে যাবে পেশোয়ার।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার নির্দেশনা ‘বাস্তবায়নকারী’ ১০ জন গ্রেপ্তার

পেশোয়ার যদি করাচির বিপক্ষে ৮ তারিখের ম্যাচে হেরেও যায়, তাহলেও স্বপ্ন বেঁচে থাকবে তাদের। জিততে হবে লাহোরের বিপক্ষে ম্যাচ। আর করাচি-পেশোয়ার ম্যাচের ফল যাইই হোক না কেন, লাহোরকে জিততেই হবে পেশোয়ারের বিপক্ষে।

তবে নাহিদ রানা এবং রিশাদ দুজনের দলই যেতে পারে প্লে-অফে। সেক্ষেত্রে ইসলামাবাদ কিংবা করাচিকে বাকি থাকা দুই ম্যাচেই হারতে হবে। আর পেশোয়ারকে জিততে হবে বড় রকমের রানরেট ব্যবধান নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST