৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের সঙ্গে তাবিথের বৈঠক, ঈদের পর ৫৫ জনের ক্যাম্প

অনলাইন ডেস্ক : গতকাল রাতে দুবাইয়ে ম্যাচ খেলে আজ সকালে দেশে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘন্টা কয়েক বিশ্রাম নিয়ে বিকেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন আফিদারা। সেই বৈঠকে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ এবং সামনের টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

আমিরাতে দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। হারলেও মেয়েদের উৎসাহ দিয়ে নতুন উদ্যমে শুরুর আশা দিয়েছেন বাফুফে সভাপতি, ‘আমরা এই ম্যাচগুলো থেকে জানলাম দুর্বলতা কোথায়। সামনে সেভাবে নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই রয়েছে। বাছাই উত্তীর্ণ হলে ২৬ সালে এশিয়া কাপ। না হলেও আরো অনেক খেলা রয়েছে। আগামী দুই বছর অনেক ব্যস্ত সূচি, খেলা বন্ধ থাকবে না।’

বাফুফে সভাপতি ক্যাম্প পুনরায় শুরুর সুনির্দিষ্ট দিনক্ষণ বলেননি। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ফুটবলারদের মৌখিকভাবে আজ উপস্থিত ফুটবলারদরে জানিয়েছেন ঈদের পর ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে সাবিনারাও আমন্ত্রণ পাবেন সেটা সভাপতির বক্তব্যে স্পষ্ট, ‘আমরা পুনরায় ৫৫ জন নিয়ে পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু করব।’

বাফুফে আনুষ্ঠানিকভাবে ৩৭ জনের সঙ্গে চুক্তি করেছে। এর বাইরে বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করা ১৮ ফুটবলার রয়েছেন। সাবিনাদের বাফুফের আহ্বানে ক্যাম্পে যোগ দেয়ার পরিকল্পনা এখনো রয়েছে। তবে আরব আমিরাত থেকেও বৃটিশ কোচ বাটলারের বক্তব্য খারাপ লেগেছে বেশ কয়েকজনের কাছে।

আরও পড়ুনঃ   আইওসি প্রথম নারী সভাপতির দায়িত্ব উদযাপন বাংলাদেশে

১৮ জন আমিরাত সফরে যাননি। সেই অধ্যায় আপাতত অতীত। এরপরও বাটলার প্রথম ম্যাচ হারের পর খানিকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, ‘এই হারে কেউ খুশি,মজা পাবে।’ বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে পরাজয় কেউ খুশি হবে এমন মানসিকতা ফুটবলার তো নয়-ই কোনো সাধারণ ফুটবলপ্রেমী/সাধারণ নাগরিকেরও নেই। এরপর দ্বিতীয় ম্যাচের আগের দিন বলেন, ‘যারা শুধু জয়, জয় করে তারা ফুটবল বোঝে না’। বাফুফে শুধু নারীদের কাঠগড়া বা শৃঙ্খলার কথা বারংবার বললেও বাটলারের এমন মন্তব্য যেন তাদের কানে পৌঁছায় না। আজ সভাপতির সঙ্গে সকল নারী ফুটবলার ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে বসলেও সেই সময় বাটলার হোটেলে বিশ্রামে ছিলেন।

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সম্প্রচার হয়নি। তাই বাংলাদেশের খেলা দেখতে পারেননি বাফুফে সভাপতি। দুই ম্যাচই বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন অধিনায়ক আফিদা খন্দকার। গোলের পর কেমন উদযাপন হয়েছে এটা জানতে চান, পাশাপাশি শেষ দশ মিনিটে আরো গোলের সুযোগ ছিল কিনা সেটাও অধিনায়ককে জিজ্ঞেস করেছেন তাবিথ।

আরও পড়ুনঃ   হাদি হত্যার বিচার দাবিতে তৃতীয় দফায় শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

অধিনায়ক আফিদা সভাপতির প্রশ্নের উত্তরে বলেন, ‘ওরা শেষের দিকে হাপিয়ে গিয়েছিল। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম কিন্তু গোল হয়নি।’ কোচিং স্টাফের একজন বললেন, ‘স্বপ্নার শট একটি ভালো সেভ হয়েছে।’ সেই সময় সভাপতি স্বপ্নার কাছে জানতে চান। স্বপ্না তার গোল মিসের বর্ণনা করার পর সভাপতি সান্ত্বনা দিয়ে বলেন, ‘সমস্যা নেই, সামনে হবে।’

সভাপতি সবার উদ্দেশ্যে বলেন, ‘আমাদের ক্যাম্প ছুটি হয়ে যাচ্ছে। কখন কবে অনুশীলন শুরু, কিভাবে পরে জানিয়ে দেয়া হবে। এর মধ্যেও যোগাযোগ থাকবে আমাদের। এখন কারো কোনা দাবি বা ধারণা থাকলে বলতে পারো।’ সভাপতির উন্মুক্ত আহানের পরও কেউ কিছু বলেননি। এরপর সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, ‘তিন জন (আফিদা, রিপা, সুরমা) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। আমরা চাই তোমরা একাডেমিকভাবেও এগিয়ে যাও। খেলার জন্য পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে। এখন যতটুকু সময় পাবে পড়াশোনা কর। খেলাধূলার সঙ্গে পড়াশোনাও দরকার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST