১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নায়িকারা ছোট কাপড় পরলে চলে, ঘরের বউদের চলে না : গোবিন্দের স্ত্রী

অনলাইন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সেই বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দকে বিয়ে করেছিলেন সুনীতা আহুজা। এই দম্পতির সংসার জীবনের ৩৭ বছর পার হয়েছে। বর্তমানে তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দের স্ত্রী। সেখানে অভিনেতার মায়ের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন তিনি।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। তখন অভিনেতার স্ত্রীর বয়স ছিল মাত্র ১৮ বছর। সেই ঘটনা উল্লেখ করে সুনীতা বলেন, ‘আমার বয়স যখন ১৮ বছর, তখন বিয়ে করি। আমরা খুবই কম বয়সে বিয়ে করেছি। কারণ তার (গোবিন্দ) মায়ের অনেক বয়স হয়েছিল। গোবিন্দ তার মায়ের ছোট সন্তান। গোবিন্দর মা ছেলের বিয়ে দিয়ে নাতি-নাতনির মুখ দেখতে চাচ্ছিলেন।’

আরও পড়ুনঃ   আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

বিয়ের আগে স্কার্ট পরতেন গোবিন্দের স্ত্রী। কিন্তু বিয়ের আগে হবু শাশুড়ির সঙ্গে প্রথম দেখা করার সময়ে শাড়ি পরেছিলেন। যে কারণে প্রথমে রাগ করেছিলেন গোবিন্দ। পরে অবশ্য স্বামীকে বুঝিয়ে নেন তিনি।

সেই ঘটনা বর্ণনা করে সুনীতা বলেন, “আমি মিনি স্কার্ট পরতাম। কিন্তু যেদিন গোবিন্দর মায়ের সঙ্গে প্রথম দেখা করি, সেদিন প্রথমবার শাড়ি পরেছিলাম। এজন্য আমার স্বামী (গোবিন্দ) আমাকে ঘৃণা করতো। আমি তাকে বলেছিলাম, ‘আমি বান্দ্রা (মুম্বাই) থেকে এসেছি, তুমি এসেছো ভিরার (মহারাষ্ট্র) থেকে। সিনেমার নায়িকারা ছোট কাপড় পরলে চলে। কিন্তু ঘরের বউয়েরা পরলে চলে না। আমার এ কথা শুনে গোবিন্দ বলেছিল— ‘আমার মা জিতেছেন।”

আরও পড়ুনঃ   বাড়ির বাইরে থেকে ক্যাটরিনার গোপন ছবি ধারণ, ক্ষুব্ধ বলিউড

তিন বছর প্রেম করার পর বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এরপর এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন আরও ৩৭ বছর। সব মিলিয়ে তাদের পথচলার সময় ৪০ বছর পূর্ণ হয়েছে।

এ বিষয়ে সুনীতা বলেন, ‘গোবিন্দ তার মাকে ছাড়া অন্য কাউকে যদি ভালোবাসে তবে সেটা আমি। কারণ গোবিন্দ মেগাস্টার হওয়ার আগে থেকেই আমি তার সঙ্গে ছিলাম। আমি তার দুঃসময়ে যেমন পাশে ছিলাম, তেমনি সুখের সময়েও পাশে ছিলাম। ৪০ বছর একসঙ্গে থাকার কারণ অবশ্যই আমাদের আছে।’

সুনীতা মনে করেন, ব্যক্তিগত জীবনে গোবিন্দ একজন সেরা বাবা, স্বামী ও সন্তান। তার ইচ্ছা গোবিন্দের মতোই এক সন্তান লাভের, যে মা-বাবার প্রতি দায়িত্বশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST