৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন বিসিবি সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে গেল মাসে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান।

এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। দায়িত্ব গ্রহণের পর সব পরিচালকদের নিয়ে করেন বৈঠক। জানান ঢাকার বাইরে বিসিবির অফিস করার কথাও।

বিসিবি সভাপতি অবশ্য এই মুহূর্তে দেশের বাইরে। গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়াতে। সভাপতি যেমন ঈদের ছুটিতে আছেন পরিবারের কাছে। তেমন ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

আরও পড়ুনঃ   ‘রিসেট বাটন’ চাপ দেয়ার অর্থ পরিষ্কার করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদ পালন করেছেন নিজ শহর বগুড়াতে। সেখানে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। পরে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতিকে নিয়ে, ‘এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদোস্তর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর ওরকম করে আসলে বলা যায় না।’

আরও পড়ুনঃ   এশিয়া কাপের আগে ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ দিলো বিসিবি

নতুন সভাপতির অধীনে দেশের ক্রিকেটের উন্নতিটাই কাম্য মুশফিকের, ‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন। তো আশা করব উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST