৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ভাইরালকারী মূলহোতা ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শুক্রবার ৮ আগস্ট রাত্রী ৩ টায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ভাইরাল কারী মূলহোতা ধর্ষক মোঃ রিফাত হোসেন (২৪) কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। গত ১৩ জুলাই দুপুর আনুমানিক ১ টার সময় মহাদেবপুর থানাধীন ৭নং সফাপুর ইউপিস্থ বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মোঃ দেলোয়ার হোসেন এর দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। নির্মাণাধীন ওয়াশরুমের পার্শ্বে পৌছামাত্র পূর্ব থেকেই ঔৎ পেতে থাক ১নং আসামী মোঃ রিফাত হোসেন ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ২নং আসামী মোঃ ধানী অরফে দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। উক্ত আসামীদ্বয় কর্তৃক ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

এই ঘটনায় মহাদেবপুর থানায় ভিকটিম এর পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে শুক্রবার ৮ আগস্ট রাত্রী আনুমানিক ১২.২৫ টার সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী রিফাত‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

উক্ত আসামীকে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST