১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে ফিরেই তামিমের মুখে বিশ্বকাপ জয়ের কথা

অনলাইন ডেস্ক : যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরে দেশের তরুণ ক্রিকেটাররা। শিরোপা জয়ের পর গতকাল সোমবার রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে সেখানে অধিনায়ক তামিম শোনালেন পরবর্তী গন্তব্যের কথা। এশিয়ার সেরা হওয়া দলের অধিনায়ক শোনালেন বিশ্বকাপ জয়ের আশা, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুনঃ   ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

দুবাইতে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের তাঁতিয়ে দিয়েছিলেন জুনিয়র তামিম। মাঠের সেই সমর্থন নিয়ে বললেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’

এশিয়া কাপ জয়ের ট্রফি তামিম উৎসর্গ করলেন দেশের জন্য ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঋত্বিকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি

পরে তামিম জানালেন কষ্টের পুরস্কারের কথা, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST