১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুই মাঠেই হবে আইপিএলের সবগুলো ম্যাচ!

অনলাইন ডেস্ক : সপ্তাহ দুয়েক আগে ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সব ঠিক থাকলে সেই মাঠেই আবার নারী ক্রিকেট ফিরতে যাচ্ছে। পরের বছর নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য যে দু’টি মাঠ বেছে নেওয়া হয়েছে তার একটি হল মুম্বাইয়ের এই স্টেডিয়াম। অপরটি বড়োদরার কোটাম্বি স্টেডিয়াম।

আগামী বছর হবে ডব্লিউপিএলের চতুর্থ মৌসুম। এখনও হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে চালু হয়নি নারী আইপিএল খ্যাত এই প্রতিযোগিতা। গতবার তিনটি মাঠে খেলা হয়েছিল। কিন্তু আগামী আসরে দুটি মাঠে খেলা হবে।

আরও পড়ুনঃ   মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীতে শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নারী আইপিএলের প্রথম ভাগ হবে মুম্বাইয়ে, আর দ্বিতীয় ভাগ ও ফাইনাল হবে বাড়োদায়।

সবঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। বাড়োদায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। তার আগে সেই মাঠে ১১ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। পাশাপাশি জাতীয় দলের খেলা এবং বিদেশের বাকি লিগগুলোর কথা মাথায় রেখে জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে ডব্লিউপিএলের জন্য।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন সচিবের যোগদান

তবে এখনও ফ্র্যাঞ্চাইজি মালিকদের চূড়ান্ত ভাবে মাঠ নির্বাচনের কথা জানায়নি ভারতীয় বোর্ড। বোর্ডের মধ্যেই আলোচনা চলছে। ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিন আনুষ্ঠানিক ভাবে জানানো হতে পারে এই সিদ্ধান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST