২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তামিমের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

অনলাইন ডেস্ক : ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তামিম।

আরও পড়ুনঃ   স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

নতুন বলে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম বলে বিদায় নেন জাওয়াদ আবরার। ৫ বল খেলে ডাক খেয়েছনে এই ওপেনার। ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন তামিম ও কালাম। দুজনের ১৪২ রানের জুটিতে শক্ত ভিত পাওয় জুনিয়র টাইগাররা।

১১০ বলে ৬৬ রান করে ফিরেছেন কালাম। তিনি ফিফটি করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে গিয়ের পরিবর্তন করেন তিনি। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।

আরও পড়ুনঃ   মেট্রোরেলে সেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলে জানানোর নির্দেশনা

তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST