২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোর মুন্ডুমালায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশবাসী দুর্নীতি দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে তানোর গোদাগাড়ীকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা হবে।

মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব উপহার দিতে চায়।

আরও পড়ুনঃ   এসএসসি ২৬ সালের পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মোর্তুজা, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান এবং পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমীর আমিনুল ইসলাম। বক্তারা সবাই বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হলে জনগণের জানমাল নিরাপদ থাকবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

মুন্ডুমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, নায়েবে আমীর আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, বাধাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, মুন্ডুমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মমিন, সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ   সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

জনসভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবনন্দ বর্মন ও তানোর গোল্লাপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের জনপ্রিয় নেতা দর্শনাথ দাস। তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ চায়। জামায়াতের কর্মসূচিতে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ তারই প্রমাণ। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ছাড়াও নারী ও পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান কলমা বাধাইড় ও মুন্ডুমালা পৌরসভা এবং পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি ও হাটবাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST